বৈদ্যুতিক কাজের আধুনিকরনের কাজের অভিযোগ,সেই অভিযোগের ভিত্তিতে সরজমিনে ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে শহর শিলিগুড়িতে ইতিমধ্যে শুরু হয়েগেছে আন্ডার গ্রাউন্ড কেবল পাতার কাজ। শিলিগুড়ি পৌরনিগরের ১৬ নম্বর বলাই দাস সরণ হয়ে
রজনীকান্ত সরণিতে বসানো হয়েছে বিদ্যুতের তার। বাড়ি বাড়ি সংযোগ করবার জন্য যে জাংশন বক্স বসানো হয়েছে তাতে অভিযোগ করেন এলাকার বাসিন্দা।সেই অভিযোগের ভিত্তিতে মেয়র সরজমিনে সকল কাজ ক্ষতিয়ে দেখেন এবং আধিকারিক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এরপর মেয়র সাংবাদিকদের জানান এই কেবল পাতার কাজ শেষ হলে যেমন মানুষ উপকৃত হবে তেমনি মাথার ওপর বৈদ্যুতিক পলে তারের জঞ্জাল থেকে রেহাই পাবে সাধারণ মানুষ।
