পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি।শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন সংখ্যালঘু ভাইয়েরা। নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজে শামিল হন।নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে।
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে তৈরি হয় এক মানবিক মিলনমেলা।এই উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব এছাড়াও বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দেন।
এদিন নামাজ পাঠিয়ে অংশ নেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের মধ্য দিয়ে শিলিগুড়ি আবারও প্রমাণ করল, বহুত্বের মধ্যেই একতার শক্তিই শহরের আসল পরিচয়।
