ভারতের উত্তর-পূর্ব রাজ্যর বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর উদ্দেশ্যে ব্যতিক্রম-এর উদ্যোগে “মির্চি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”-এর এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ৪ জুলাই সন্ধ্যা ৫ টা থেকে গুয়াহাটির র্যাডিসন ব্লু-তে অনুষ্ঠিত হ’য় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উত্তর-পূর্ব ভারতের নানা ক্ষেত্রের গুণী ও প্রতিভাবান ব্যক্তিত্বদের এক উদযাপনের সাক্ষী হলো সমগ্র অসম। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সীমা বিশ্বাস, অসমীয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী চেতনা দাস, অভিনেতা ও পরিচালক যতীন করা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রিমা দাস, প্রফেসর ড. নচিকেতা ত্রিপাঠী, সমাজসেবী ও আইনজীবী লায়ন পঙ্কজ কুমার পোদ্দার, শিক্ষাবিদ রেখা দাস, সাই বিকাশ স্কুলের প্রতিষ্ঠাপক এমডি পি. এস. রেড্ডি, সঙ্গীতশিল্পী নিকুমনি বরুয়া, রাজীব কৃষ্ণ ভট্টাচার্য, রেডিও মির্চি-র স্টেশন ডাইরেক্টর প্রদীপ দাস, ব্যতিক্রম-এর সভাপতি ড. সৌমেন ভারতীয়া এবং সমাজসেবক অমরেশ রায় প্রমুখ।
অনুষ্ঠানের সূচনা হয় মির্চি গুয়াহাটি প্রোগ্রামিং প্রধান প্রিয়াঙ্কী শইকিয়ার স্বাগত ভাষণের মাধ্যমে। এরপর জাতীয় ও রাজ্য সংগীত এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। সঙ্গে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার-প্রাপ্ত শিল্পী ডলি মণি শইকিয়ার নেতৃত্বে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সক্রীয়া ভর্তাল নৃত্য। এই নৃত্য পরিবেশনা উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শিল্পধারার ঐশ্বর্য তুলে ধরে দর্শকদের মোহিত করে তোলে।
সন্ধ্যার আকর্ষণ ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান, যেখানে ৩৭ জন ব্যতিক্রমী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য “মির্চি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” হিসেবে সম্মানিত করা হয়। পুরষ্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন শিক্ষায় অসামান্য অবদানের জন্য গুয়াহাটির নেরিম গ্রুপ অফ ইনস্টিটিউশন’এর সঞ্চালিকা অধ্যাপিকা ড’ সংগীতা ত্রিপাঠী, উপ-মহাব্যবস্থাপক গুয়াহাটি (SIDBI) প্রদীপ কুমার নাথ, রাজ্যিক সমন্বয়কারী (অসম এবং এ পি রাজ্যিক কার্যালয়) WWF-র আর্চিতা ভট্টাচার্য, অ্যাডভোকেট সোহেলি শীল সরকার, স্যাভয় গ্রুপ-এর প্রতিষ্ঠাপক ও ব্যবস্থাপনা পরিচালক তুষার চামারিয়া, অ্যাডভোকেট সীমা শর্মা, স্বাস্থ্যসেবায় Cosmo Hospitals, সিনিয়র সাংবাদিক দেবজিৎ ভূঁইয়া, এভিএ ক্রিয়েচনছ ছ’চিয়েল ই ইমপেক্ট ফাউণ্ডেশ্যন-এর সিএমডি অনু মণ্ডল, মালু গ্রুপের প্রতিষ্ঠাপক জেঠমল মালু, অভিনেত্রী ঋতিষা খৌণ্ড প্রমুখ।
আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজসেবী ও চলচ্চিত্র নির্মাতা শঙ্করলাল গোয়েঙ্কাকে। এছাড়াও “মির্চি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”-এ সম্মানিত করা হয় অভিনেতা ও পরিচালক শশাঙ্ক সামীর, ফিটনেস ও উদ্যোক্তা সুচন্দ্রা রায়, শৈশব শিক্ষা ড. জুবিশ্রী কলিতা, সাহিত্য ও সমাজচর্চা মেহেজবিন হোসেন, অভিনেতা সিদ্ধার্থ শর্মা, অনলি শেফ-এর প্রতিষ্ঠাপক অমিতাভ দত্ত, বুটিক ফ্যাশন এবং লাইফস্টাইল এজেন্সি-র প্রতিষ্ঠাপক আজান আকাশ বড়ুয়া, ক্যারিয়ার গাইডেন্স ড. ববি গোস্বামী বড়ুয়া, বিশিষ্ট সঙ্গীতশিল্পী মানস রবিন, ইউটুবার ডিম্পু বড়ুয়া, ভূগরাজ জেরেমি ক্রিয়েশন ড. দৈজী রাণী দাস, বরুয়া কনস্ট্রাকশনস এবং এবি মিডিয়া প্রোডাকশন-এর প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক অভিজিৎ বরুয়া, সঙ্গীতশিল্পী ঋতৃষা শর্মা, পেশাদার আর্ম রেসলার প্রাঞ্জিত শইকিয়া, পিওর স্পিরিট এমডি আশীষ কুমার দেব, মুসকান অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা প্রণেশ দেবনাথ, ফেশন ডিজাইনার জেরিনা লস্কর, এমএন কমিউনিকেশন, সাহিত্যিক, কবি এবং সঙ্গীত শিল্পী মৈত্রী পেটর, স্টোননেজ কনস্ট্রাকচন প্রাইভেট লিমিটেড, নেরিম গ্রুপ অফ ইনস্টিটিউশন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মর্মিতা মিত্র, ফেশন ডিজাইনার প্রিয়াংকা বরা তালুকদার, ফিনিক্স রিয়েলটি এন্ড মার্কেটিং সলিউচনস প্রাইভেট লিমিটেড, রেডিশন ব্লু হোটেল গুয়াহাটি এবং সঙ্গিত শিল্পী শতাব্দী খাটোনিয়ার প্রমুখ।
ব্যতিক্রমের সভাপতি ড. সৌমেন ভারতীয়া বলেন, “উত্তর-পূর্ব ভারতের প্রতিভা, সংস্কৃতি ও সৃজনশীলতার যে বৈচিত্র্যময় ঐশ্বর্য রয়েছে, তা শুধু আমাদের গর্বই নয়, সমগ্র দেশের অহংকার। মির্চি এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেই অনন্য কৃতিত্বগুলিকে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস। ব্যতিক্রম এমন মঞ্চ নির্মাণে বিশ্বাস করে, যেখানে শুধু পুরস্কার নয়, উঠে আসে সংগ্রাম, সাফল্য ও স্বপ্নের গল্প। আজকের সন্ধ্যা সেই গল্পগুলোকেই আলোকিত করেছে। এই সম্মাননা তাঁদের প্রতি শ্রদ্ধার নিদর্শন, যাঁরা নিরবে-নিভৃতে সমাজ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁদের কাজ আমাদের প্রেরণা-আর এই মঞ্চ, সেই প্রেরণার এক দীপ্ত আয়না।”
“মির্চি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” কেবল একটি পুরস্কার অনুষ্ঠান নয়, এটি উত্তর-পূর্বের আশা, সাহস এবং সাফল্যের উদযাপন। ২০১৬ সালে রেডিও মির্চি গুয়াহাটির সঙ্গীত এবং বিনোদনের মাধ্যমে শুরু হওয়া যাত্রা আজ এই অঞ্চলের গর্বকে বিশ্বব্যাপী বাড়িয়ে তুলেছে। পুরো যাত্রাটিতে আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করে ব্যতিক্রম গ্রুপে। সহযোগিতায় ছিল satilis Legal LLP, Radisson Blu, Prag News The Sentinel।
