মুরুগাপ্পা গ্রুপের অংশ মন্ট্রা ইলেকট্রিক (ই-এমএন্ডএইচসিভি বিজনেস ভার্টিক্যাল), ভারত সরকারের ‘পিএম ই-ড্রাইভ’ প্রকল্পের অধীনে দেশের প্রথম ভারী বৈদ্যুতিক ট্রাক প্রস্তুতকারক হিসেবে সার্টিফিকেশন পেয়ে ভারতের ক্লিন মবিলিটি যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে কোম্পানিটি ভারতের বৃহত্তম সিমেন্ট এবং রেডি-মিক্স কংক্রিট প্রস্তুতকারক সংস্থা আলট্রা টেক সিমেন্ট লিমিটেডকে (আলট্রা টেক সিমেন্ট লিমিটেড) দেশের প্রথম পিএম ই-ড্রাইভ–সার্টিফায়েড ভারী বৈদ্যুতিক ট্রাক, রাইনো ৫৫৩৮ ইভি ৬x৪ ট্রাক্টর ট্রেলার সরবরাহ করেছে, যা বৈদ্যুতিক যানবাহনের প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। মন্ট্রা ইলেকট্রিক (টিআই ক্লিন মবিলিটি)-এর চেয়ারম্যান শ্রী অরুণ মুরুগাপ্পান, মন্ট্রা ইলেকট্রিক (টিআই ক্লিন মবিলিটি)-এর এমডি জলজ গুপ্ত এবং আলট্রাটেক সিমেন্ট লিমিটেডের চিফ প্রকিউরমেন্ট অফিসার শ্রী সাথিয়া রাজের উপস্থিতিতে এই মাইলফলকটি উদযাপন করা হয়, যা ভারতের ক্লিন মবিলিটি ইকোসিস্টেমের ক্ষেত্রে এই অর্জনের গুরুত্বকে তুলে ধরে।
এই পদক্ষেপটি বৈদ্যুতিকীকরণের ব্যবসায়িক দিকটিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার মাধ্যমে ভারতের লজিস্টিকস, মাইনিং (খনি), পরিকাঠামো এবং উৎপাদন খাত জুড়ে ভারী বৈদ্যুতিক ট্রাকের ব্যবহারকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্স, আপটাইম বা অর্থনীতির সঙ্গে আপস না করেই বড় বড় ফ্লিট অপারেটর এবং শিল্প গ্রাহকদের প্রচলিত জ্বালানি থেকে সরে আসার সুযোগ করে দেওয়ার মাধ্যমে, এই শংসার্টিফিকেশন আরও পরিচ্ছন্ন, দক্ষ এবং ভবিষ্যতের উপযোগী পণ্য পরিবহনের দিকে একটি সমাধানরূপী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। শ্রী অরুণ মুরুগাপ্পান পতাকা নেড়ে প্রথম পিএম ই-ড্রাইভ–সার্টিফায়েড রাইনো ৫৫৩৮ ইভি ট্রাকের যাত্রা শুরু করেন এবং আলট্রাটেক-এর হাতে সেটি তুলে দেওয়া হয়। ১০,৯০০ কোটি টাকার পিএম ই-ড্রাইভ প্রকল্পে ই-ট্রাকের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে রাইনো ৫৫৩৮ ইভি-এর ক্ষেত্রে প্রতিটি যানবাহনের গ্রাহকরা সরাসরি ৯.৬ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা বা ভর্তুকি পাবেন। এই ইনসেনটিভ বা আকর্ষণীয় সুবিধাটি পরিচালনার খরচ কমিয়ে, জ্বালানির দামের হেরফের হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং স্থিতিশীলতা ও নির্গমন নীতি মেনে চলতে সাহায্য করার মাধ্যমে দীর্ঘমেয়াদী ফ্লিট ইকোনমিক্স বা বাণিজ্যিক ব্যবস্থাকে উন্নত করে।
এই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মাননীয় শ্রী এইচ.ডি. কুমারস্বামী বলেন, “ভারী বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবনী দক্ষতা ক্রমশ বাড়ছে, এর প্রমাণ হলো এই পিএম ই-ড্রাইভ প্রকল্প। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, আমরা আমাদের লজিস্টিকস খাতকে কার্বনমুক্ত করতে এবং ভারতকে ইভি উৎপাদনের একটি বৈশ্বিক হাবে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ‘নেট জিরো’ লক্ষ্যমাত্রা অর্জনে বৈদ্যুতিক ট্রাকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই ধরণের শংসাপত্রের মাধ্যমে একটি স্বনির্ভর ইকোসিস্টেম গড়ে তুলে আমরা ‘আত্মনির্ভর বিকশিত ভারত’-এর চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”
