শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির অন্তর্গত পাপিয়া পাড়া এলাকায় SOG, ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ও মদ সহ নগদ টাকা উদ্ধার। ঘটনায় হাতেনাতে গ্রেফতার মা ও মেয়ে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রায় বারো হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এই ঘটনায় মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের নাম অঞ্জু দাস এবং তার মেয়ে শুক্লা দাস। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় দশ বছরেরও বেশি এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই ব্যবসা চালাত বলে অভিযোগ। তবে কয়েক বছর আগে এক পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলে, তারপর থেকেই মা ও মেয়ে যৌথভাবে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
আজ সকালে পুলিশের দল বাড়িতে তল্লাশি চালালে ঘরের আলমারি থেকে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পরই দু’জনকে আটক করে আশিঘর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
