কলকাতায় মাথা ও ঘাড়ের ক্যান্সারের বিশেষায়িত পরামর্শ সেবা চালু করে, মুম্বাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ডা. অমিত চক্রবর্তী

কলকাতা ও পূর্বাঞ্চলের রোগীদের মুম্বাইয়ের বিশেষজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার চিকিৎসার সুযোগ করে দিতে, এসএসও ক্যান্সার হাসপাতালের সিনিয়র সার্জিক্যাল হেড অ্যান্ড নেক ক্যান্সার অনকোলজিস্ট ডা. অমিত চক্রবর্তী শহরে নতুন বিশেষায়িত পরামর্শ সেবা প্রদান শুরু করেছেন। এই পরিষেবার মাধ্যমে উন্নত মানের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসা সহজেই পাওয়া যাবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘ পথ ভ্রমণ করার পরিবর্তে নিজেদের বাড়ির কাছাকাছিই চিকিৎসা পরামর্শ পেতে পারেন। এমনকি, তারা দ্বিতীয় মতামত এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও গ্রহণ করতে পারবেন। ক্যান্সার চিকিৎসায় ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সহ ডা. চক্রবর্তী অস্ত্রোপচারের নির্ভুলতা এবং রোগী-কেন্দ্রিক ফলাফলের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জটিল মস্তক ও ঘাড়ের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এক সুদৃঢ় সুনাম অর্জন করেছেন। তিনি গুজরাট ক্যান্সার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে সার্জিক্যাল অনকোলজিতে এমসিএইচ ডিগ্রি; মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও জেনারেল সার্জারিতে এমএস ডিগ্রি; এবং লন্ডনের রয়্যাল কলেজ অফ সার্জনস-এর সদস্যপদ অর্জন করেছেন।

বর্তমানে, মুম্বাইয়ে রত ডা. চক্রবর্তী এসএসও ক্যান্সার হাসপাতাল, এস. এল. রাহেজা হাসপাতাল, সাইফি হাসপাতাল, গ্লোবাল হাসপাতাল এবং ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানগুলিতে পরামর্শ প্রদান করেন। মুখের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, গলা ও স্বরযন্ত্রের ক্যান্সার, হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, প্যারোটিড গ্রন্থির টিউমার, গালের ভেতরের আবরণের (buccal mucosa) ক্যান্সার এবং চোয়ালের জটিল পুনর্গঠনমূলক অস্ত্রোপচারের মতো মাথা ও গলার বিভিন্ন ধরণের ক্যান্সারের ক্ষেত্রে—তিনি কলকাতায় তাঁর ভিজিটিং ওপিডি-র মাধ্যমে বিশেষজ্ঞ মূল্যায়ন ও চিকিৎসার জন্য সঠিক পরিকল্পনা প্রদান করবেন। তাঁর চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য হলো—ক্যান্সার নির্মূল করার পাশাপাশি রোগীর কথা বলার ক্ষমতা, খাবার গেলার কার্যকারিতা, বাহ্যিক সৌন্দর্য এবং সামগ্রিক জীবনযাত্রার মানকে অক্ষুণ্ণ রাখা।
বিশেষায়িত ক্যান্সার চিকিৎসার সুযোগ সম্প্রসারণের গুরুত্ব নিয়ে আলোচনা করে ডা. অমিত চক্রবর্তী বলেন: “প্রতি বছর ভারতে যত পরিমানে ক্যান্সার শনাক্ত হয়, তার ৩০%-এরও বেশি হলো মাথা ও ঘাড়ের ক্যান্সার, যা দেশের একটি অন্যতম সর্বাধিক প্রচলিত ক্যান্সার। দুর্ভাগ্যবশত, এই টিউমারগুলোর একটি বিশাল অংশই এমন পর্যায়ে এসে ধরা পরে যখন রোগটি বেশ খানিকটা ছড়িয়ে যায়। কলকাতায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিলে রোগীরা মুম্বাইয়ের সমতুল্য উন্নত চিকিৎসা সুবিধা পেয়ে যেতে পারবেন এবং একই সাথে নিজেদের বাড়ির কাছাকাছিই বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে মূল্যায়নের সুযোগ পাবেন। চিকিৎসার সফল ফলাফল পেতে রোগের প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।”

পরামর্শ কর্মসূচিটি কলকাতার বালিগঞ্জ শহরের ১৬বি, শরৎ বসু রোড, ফ্ল্যাট নং ১বি-এর প্রথম তলায় অনুষ্ঠিত হবে। আগামী ২৮শে মার্চ ওপিডি (OPD)-টি আনুষ্ঠানিকভাবে চালু হবে, যা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রতি মাসের চতুর্থ সপ্তাহান্তে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পরামর্শ প্রদান করা হবে।
অ্যাপয়েন্টমেন্টের জন্য – +৯১ ৮৫৯১৭ ১৮৩৬৫/৮৮২৮৮ ২০০৫৪