বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার উপস্থিত হলেন বেলুড় মঠে। সকালে তিনি মঠে প্রবেশ করেন ও মঠ চত্বরে প্রার্থনা ও দর্শন করেন। জাতীয় নির্বাচন কমিশনারের আগমনকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

হাওড়া সিটি পুলিশের বালি ও বেলুড় থানার পুলিশ মোতায়েন করা হয় মঠ চত্বর ও আশেপাশের এলাকায়। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা। জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল আকাশ মাঘারিয়া, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত, বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর ও এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। জাতীয় নির্বাচন কমিশনারের এই সফর ঘিরে প্রশাসনিক মহলেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।