গত রাতে নয়াগ্রাম থানার পুলিশের কাছে খবর আসে দুজন ব্যক্তি একটি অটোতে করে বিপুল পরিমাণ গাঁজা , উড়িষ্যা থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর পেয়ে নয়াগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করেন।
প্রায় দশটা নাগাদ সেই অটো টি কে নয়াগ্রাম থানার অন্তর্গত ডাহি এলাকায় আটক করা হয়, যার থেকে উদ্ধার হয় ৬২ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এই গাঁজা উড়িষ্যা থেকে খড়্গপুরে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই পুলিশের জালে এসে পড়ে অভিযুক্তরা, যে অটোতে করে গাঁজা পাচার করা হচ্ছিল সেই অটোটিকে বাজেয়াপ্ত করে নয়াগ্রাম থানার পুলিশ এবং উড়িষ্যার বাসিন্দা অভিযুক্ত বিদ্যাচল সাহানি এবং পরেশ চন্দ্র ভয় নামে দুই অভিযুক্তকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
এই পুরো অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম এসডিপিও শামীম বিশ্বাস এবং নায়াগ্রাম আই সি সুজয় লায়েক সহ নয়াগ্রাম থানার পুলিশ কর্মীরা।
