নর্থ ইস্টার্ন বিজনেস এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (NEBEF)-এর উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সামাজিক কর্মসূচি “Circle of Smiles”। এই কর্মসূচির মাধ্যমে প্রবীণ নাগরিক ও অনাথ আশ্রমের শিশুদের মধ্যে আন্তঃপ্রজন্মের বন্ধন গড়ে তোলাই মূল লক্ষ্য। NEBEF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে থাকবে ইন্টারঅ্যাকটিভ বন্ডিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে সহমর্মিতা ও মূল্যবোধ গড়ে তোলা এবং প্রবীণদের মানসিক একাকীত্ব দূর করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
শিলিগুড়িতে NEBEF-এর “Circle of Smiles” সামাজিক কর্মসূচি
