নতুন অ্যাপ এলো কাজের সুবিধার্থে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কারণ বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া কোন সরকারি পরিষেবা পাওয়া কষ্টকর সকলের জন্যই।

এবার এই আধার কার্ডে আপনি যদি মোবাইল নম্বর অ্যাড রাখেন তাহলে একমাত্র যেকোনো পরিষেবা আপনি তাড়াতাড়ি পেতে পারেন। কিন্তু এতদিনে এই ফোন নম্বর অ্যাডিশনের ক্ষেত্রে বহু মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। এবার সেই সমস্যা মিটিয়ে ফেলেতে UIDAI নতুন একটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। যার নাম হল ‘AADHAAR’।

এই অ্যাপ ডাউনলোড করে নিয়ে আধার নম্বর দিলেই আপনাকে একটি অপশন দেবে কিভাবে আপনি লগইন করতে চান। যেহেতু আপনার আঁধারে মোবাইল নম্বর দেওয়া নেই সেই ক্ষেত্রে আপনাকে ফেস আইডি ব্যবহার করে লগইন করতে হবে। এরপর হোম পেজে সার্ভিসেস ট্যাবে গিয়ে আপনাকে মোবাইল নম্বর আপডেট করে ৭৫ টাকা চার্জ দিয়ে সেখানে নিজের ফোন নম্বর বদল করে নিতে পারবেন।

তারপর ৩০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে। আর আপডেটের পর আপনার নতুন ফোন নম্বরে একটি মেসেজ যাবে। এরপর আপনি আপনার আধার কার্ডের ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন সহজে।