রবিবার নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রশাসনিক মহলে জোরদার রদবদল চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার একসঙ্গে একাধিক জেলার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক (ডিইও)-দের বদলি করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন – জিতিন যাদব ডিএম-কাম-ডিইও, কোচবিহার। সন্দীপ ঘোষ ডিএম-কাম-ডিইও, জলপাইগুড়ি। বিবেক কুমার ডিএম-কাম-ডিইও, উত্তর দিনাজপুর। রাজনবীর সিং কাপুর ডিএম-কাম-ডিইও, মালদা। আর অর্জুন ডিএম-কাম-ডিইও, মুর্শিদাবাদ। শ্রীকান্ত পালি ডিএম-কাম-ডিইও, নদিয়া। শ্বেতা আগরওয়াল ডিএম-কাম-ডিইও, পূর্ব বর্ধমান স্মিতা পাণ্ডে মিউনিসিপাল কমিশনার, কে এম সি-কাম-ডিইও, কলকাতা উত্তর। রন্ধীর কুমার ডিইও, কলকাতা দক্ষিণ। শিল্পা গৌরিসারিয়া ডিএম-কাম-ডিইও, উত্তর ২৪ পরগনা। অভিষেক কুমার তিওয়ারি ডিএম-কাম-ডিইও, দক্ষিণ ২৪ পরগনা। হরিশঙ্কর পানিক্কর ডিএম-কাম-ডিইও, দার্জিলিং। টি. বালাসুব্রামানিয়ান ডিএম-কাম-ডিইও, আলিপুরদুয়ার।
প্রশাসনিক সূত্রে খবর, যেসব জেলায় নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, সেখানে নিরপেক্ষতা বজায় রাখতেই এই বড়সড় বদল করা হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট প্রক্রিয়ায় কোনও রকম পক্ষপাত বা অনিয়ম বরদাস্ত করা হবে না।
