জারি করা হলো নয়া নির্দেশিকা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিবছরের মতন এই বছরও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে পর্ষদ।

জানানো হয়েছে, প্রতিবছরের মতন এ বছরও পরীক্ষক, প্রধান পরীক্ষক ও স্ক্রুটিনিয়াদের কাজের সুবিধার্থে অন ডিউটি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই বছর বিজ্ঞপ্তিতে স্বস্তির খবর হল ছুটির দিনে কাজের বিনিময়ে বিশেষ ছুটি পাওয়া যাবে। অর্থাৎ খাতা দেখা বা জমা দেওয়ার কাজে যাদের রবিবার বা অন্য কোন সরকারি ছুটির দিনে ব্যস্ত থাকবেন, তাদের জন্য পর্ষদ কম্পেনসেটরি লিভ রেখেছে।

চলতি বছর শিক্ষা মহলে এই নির্দেশিকা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। কারণ পরীক্ষার খাতা বা নম্বর জমা দেওয়ার নির্দিষ্ট সময় সীমা মেনে চলতে গিয়ে অনেক শিক্ষক-শিক্ষিকাকে ছুটির দিনও কাজ করতে হয়। যার কারণবশত এবার এই বিশেষ ছুটির ব্যবস্থা করেছে পর্ষদ। আসুন জেনে নিন কাদের জন্য এবং কারা কারা এই ছুটির জন্য বরাদ্দ হয়েছে। পাশাপাশি রবিবার কাজের নিয়মটি ঠিক কী।