নতুন উদ্যোগ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা  হয়ে থাকে। বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতীয় রেলের সাফল্যের মুকুটে নতুন পালক জুড়েছে। এবার বন্দে ভারত স্লিপার নিয়ে নতুন উদ্যোগ নিতে চলেছে রেল।

মাস খানেক আগে বাংলা থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত স্লিপার। অসমের কামাখ্যাকে হাওড়ার সঙ্গে যুক্ত করলেও একটি বিষয়ে যাত্রীদের একাংশের তীব্র আপত্তি ছিল। আর তা হল খাবার। এই ট্রেনে পাওয়া যাচ্ছিল শুধুমাত্র নিরামিষ খাবার। এবার তা পরিবর্তন হতে চলেছে।

কেন্দ্রীয় বাজেটের দিনই বন্দে ভারত স্লিপারের মেনু বদল করার কথা ঘোষণা করল রেলমন্ত্রক। শুধু নিরামিষে আটকে না থেকে এবার থেকে আমিষ খাবার দাবারও পাওয়া যাবে বন্দে ভারত স্লিপারে। নতুন কী মেনু হচ্ছে তা এখনও স্পষ্ট করা হয়নি ঠিকই, তবে আমিষ থাকছে শুনেই খুশি বহু যাত্রী।