সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযোগ, ওই দলটি ডাকাতির উদ্দেশ্যেই এলাকায় অবস্থান করছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ধৃতদের নাম এমডি শাকিল, সুমন সরকার ও পবন কুমার সিং এদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের বাড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং পূর্বেও থানায় গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।
ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
