রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। আর এবার হাওড়া মুম্বাই লাইনে ট্রেনের ভিড় কমাতে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন।
পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে হাওড়া ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের সময় কমে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তাছাড়া এই নতুন প্রকল্পের কথা ব্যাখ্যা করে রেলমন্ত্রী জানিয়েছেন, কাসারা ও মানমোডের মধ্যে ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরি করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এই কাজ শেষ করতে আপাতত পাঁচ বছরের মতন সময় লাগবে।। তাছাড়া এই মেগা প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০,১৫৪ কোটি টাকা। পাশাপাশি নয়া প্রকল্পের মাধ্যমে ওই শাখায় আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর বন্দোবস্ত করা হচ্ছে। সেইসঙ্গে সম্পূর্ণ নয়া নকশা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এছাড়াও তিনি জানিয়েছেন, ১৩১ কিমি কাসারা-মানমোড অংশে ২৮ কিঃমিঃ লাইন যাবে টানেলের মধ্যে দিয়ে।
