বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২০২৬ সালের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অষ্টম পে কমিশন নিয়ে জোর আলোচনা চলেছে।
পাশাপাশি বেতন কতটা বাড়বে? কর্মচারীমহলে কল্পনা-জল্পনার মাঝেই কমিশনের সুপারিশে কী হারে বাড়া উচিত মাইনে? সেই বিষয়ে নিজের সরকারি কর্মচারীদের কাছেই জানতে চাইল কেন্দ্র। এই প্রশ্নের উত্তর জানতে চালু করা হয়েছে ওয়েবসাইট। নাম মাইগভ।
সেখানে নিজের মতামত জানাতে পারবেন সরকারি কর্মচারীরা ও অবসরপ্রাপ্তেরা। এই ওয়েবসাইট চালু থাকবে ১৬ মার্চ। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। মাইগভ এ গিয়ে মাসমাইনে, পেনশন এবং ভাতাবৃদ্ধি সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে পারবেন কর্মচারী ও পেনশনভোগীরা। পাশাপাশি নিজস্ব মতামতও জানানোর সুযোগ থাকবে।
