নেপালের সাধারণ নির্বাচনের কারণে সিল ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা

বৃহস্পতিবার ভারতের প্রতিবেশী দেশ নেপালে সাধারণ নির্বাচন। আর সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সিল করা হয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকা। কার্য তো বলা চলে একেবারে সীমান্তবর্তী এলাকায় করা নিরাপত্তায় মোরা রয়েছে। একদিকে যেমন এসএসবি নজরদারি চালাচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ৩রা মার্চ থেকে পাঁচই মার্চ রাত বারোটা পর্যন্ত সিল থাকবে ভারত নেপাল সীমান্ত এলাকা।

এই সময়কালে কোনরকম আমদানি রপ্তানি করা যাবে না। যদিও বিশেষ জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পানিটিং কি সীমান্ত সহ ভারত নেপাল সীমান্তের সমস্ত এলাকায় সিল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের কারণেই যদিও সিল করা হয়েছে সীমান্ত তবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি ব্যবসায়ীদের।

এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে নেপালের উপরেই ভরসা রাখতে হয় ব্যবসায়ীদের। যদিও সাধারণ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে পড়তেই প্রশাসনের নির্দেশ। তবে কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। উল্লেখ্য গত বছর সেপ্টেম্বরের রক্তক্ষয়ী ছাত্র আন্দোলন এবং কেপি শর্মা ওলি সরকারের পতনের পর  এদিন এক অগ্নিপরীক্ষার মুখে নেপাল। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।