ফিলিপস নিয়ে এলো ‘ওয়ানশেফ’

ফিলিপস হোম অ্যাপ্লায়েন্স ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এলো উদ্ভাবনী স্মার্ট কুকিং অ্যাপ্লায়েন্স ‘ফিলিপস ওয়ানশেফ’। মুম্বইয়ে একটি বিশেষ ‘শেফস টেস্টিং টেবিল’ ইভেন্টে জনপ্রিয় শেফ রণবীর ব্রার এবং ভারসুনি ইন্ডিয়ার এমডি ও সিইও গুলবাহার তৌরানি এই ভার্সেটাইল অ্যাপ্লায়েন্সটি লঞ্চ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ফারহা খান এবং টেক বিশেষজ্ঞ রাজীব মাখনিও।

মাত্র ১৯,৯৯৫ টাকায় উপলব্ধ, আধুনিক ভারতীয় রান্নাঘরের কথা মাথায় রেখে তৈরি এই যন্ত্রটিতে ৩৩টি স্মার্ট কুকিং ফাংশন রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে উন্নত AmbiHeat™ প্রযুক্তি, যা বুদ্ধিমান তাপমাত্রা সেন্সিং এবং সুষম উত্তাপের মাধ্যমে খাবারের আসল স্বাদ ও গঠন বজায় রাখে। রোজকার সাধারণ খাবার থেকে শুরু করে উৎসবের বিশেষ পদ—সবই এখন হবে আরও সহজ। ভারসুনি ইন্ডিয়ার এমডি ও সিইও গুলবাহার তৌরানি বলেন, “আমাদের লক্ষ্য হলো ভারতীয় ঘরানার রান্নাকে আরও সহজ ও আধুনিক করে তোলা। ওয়ানশেফ-এর মাধ্যমে আমরা একাধিক রান্নার কৌশলকে একটি ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, যা দৈনন্দিন রান্নাকে আরও দ্রুত ও দক্ষ করে তুলবে।”

শেফ রণবীর ব্রার জানান, প্রযুক্তির ছোঁয়ায় এখন স্বাদের সঙ্গে আপস না করেই যে কেউ আত্মবিশ্বাসের সঙ্গে নানা ধরনের পদ তৈরি করতে পারবেন। ফিলিপস ওয়ানশেফ-এ এয়ার ফ্রাইং, স্টার ফ্রাইং, স্টিমিং এবং বয়েলিংয়ের মতো একাধিক সুবিধা রয়েছে। এটি ১৯ মার্চ থেকে ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।