এডুকেশন কোম্পানি ফিজিক্সওয়ালাহ্ (PW) ২০২৬ সালের ক্লাস ১০, সিবিএসই বোর্ড পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট সাপোর্ট উদ্যোগ ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের ক্লাস ১০-এর যেকোনো ছাত্রছাত্রী বিনামূল্যে নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে এবং বিশেষজ্ঞদের গাইডেন্স পাবে। এটি শুধু PW-এর নিজস্ব স্টুডেন্টদের জন্য নয়, দেশের যেকোনো ক্লাস ১০-এর ছাত্রছাত্রী এতে অংশ নিতে পারবে। উদ্যোগটির লক্ষ্য পরীক্ষার সময় ছাত্রদের পড়াশুনোর চাপ কমানো এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি।
PW বোর্ড পরীক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য সারা দেশে অফলাইন প্রি-বোর্ড পরীক্ষা আয়োজন করবে বিজ্ঞান এবং গণিত বিষয়ে, যা PW-এর নিজস্ব ফিজিক্যাল সেন্টারগুলিতে অনুষ্ঠিত হবে যেমন বিদ্যাপীঠ, পাঠশালা এবং টিউশন সেন্টার। এর ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষার দিনের চাপ ও সময়সীমার মধ্যে কাজ করার অভ্যাস করতে পারে, নিজের দক্ষতা বাড়াতে পারে এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করতে পারে।
ফিজিক্সওয়ালাহ্ (PW)-এর বিদ্যাপীঠ-অফলাইনের সিইও অঙ্কিত গুপ্তা বলেন,“শিক্ষা কখনো সীমানায় আটকে থাকা উচিত নয়, বিশেষ করে যখন একজন ছাত্র বোর্ড পরীক্ষার মতো জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক ছাত্রছাত্রী পরীক্ষার সময়ে ভালো মানের সাহায্য ও উপযুক্ত সহায়তা পায় না। আমরা জানি, একটা ছোট অমীমাংসিত প্রশ্নও পড়ুয়ার উপর কি বিরাট চাপ ও জটিলতা তৈরি করতে পারে। তাই আমরা আমাদের বিদ্যাপীঠ, পাঠশালা এবং টিউশন সেন্টারগুলোকে সব ছাত্রছাত্রীর জন্য খুলে দিচ্ছি, যারা PW-এর সঙ্গে যুক্ত থাকুব বা না থাকুন সবার জন্য। আমরা শুধু ছাত্র সমাজের জন্য যা ঠিক তাই করছি। আমাদের লক্ষ্য যাতে প্রত্যেক পরীক্ষার্থী উপযুক্ত সহায়তা নিয়ে আত্মবিশ্বাস এর সঙ্গে এবং পুরো সম্ভাবনা নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে”।
