আলিপুরদুয়ার জেলার, কাল জানি ও ডিমা নদীর পারে চলছে পূর্ণ স্নান। আজ বাসন্তী অশোকা অষ্টমী তিথি, পুরাণে কথিত আছে, ঋষি পরশুরাম মাতৃহত্যা পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য, এই অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদী স্নান করে, মাতৃ হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। তারপর থেকেই পূর্ণ স্নান করবার জন্য এই বাসন্তী অষ্টমী তিথিতে ভক্তেরা স্নান করতে আসেন।
যেসব জায়গায় ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়নি সেইসব জায়গায়ও নদীতে পুণ্যার্থীরা স্নান করেন, পূর্ণ অর্জনের জন্য। এ বছর ও তার ব্যতিক্রম হয়নি, ডিমলা নদীর তীরে বসেছে মেলা। পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, চিড়া দৈ থেকে শুরু করে, গৃহস্থালির সমস্ত মনিহারি জিনিসের দোকান বসেছে নদীর চরে।
হাজার হাজার পুর্নাথীর ভিড় জমেছে নদীর চরে। এই মেলাটি প্রায় ৩৫ বছরের থেকেও বেশি জানালেন কর্তৃপক্ষরা। প্রতিবছরই মেলা বসে। বাসন্তী পূজার আয়োজন করা হয়। গঙ্গা পূজা হয়। তারি সাথে হয় কীর্তনের আয়োজন। সব মিলিয়ে সকাল থেকে জমজমাট পরিবেশ ঘটে কাল জানি নদীর চরে।
