সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশের ঘোষ পুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে বাইকে থাকা এক যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের নাম সুরজিৎ সরকার (৩৫)। সে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা।
ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের কাছ থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধারাও ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় পাচারের ছক কষেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনা সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃ যুবকের বাইক বাজে বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
কার্যত বলা চলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করা হবে। উল্লেখ্য রবিবার বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ বিএসএফের এক ইন্সপেক্টর কে গ্রেফতার করে পুলিশ। এরপর ফের অভিযান এবং এতেই মেলে সাফল্য। মাদকসহ আরো এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েক মাসে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং ব্রাউন সুগারের সঙ্গে পাচারকারী অর্থাৎ পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে।
