বারুইপুরের সাগর সংঘ মাঠের কাছে রাতের অন্ধকারে জমায়েত হয়েছিল তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর বড়সড় ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল। কিন্তু তাদের ছক ভেস্তে দিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি সরঞ্জাম।
বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে একটি দল। রাত বাড়তেই পুলিশ সেখানে অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়ে তিনজন—দীপ্তজিত দাস, রবিউল শেখ ও অরিন্দম ব্যানার্জি।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ধারালো ভোজালি ও দুটি তালা ভাঙা যন্ত্র। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা, আর বাকি দু’জন বারুইপুরের বাসি। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
