আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।বামনগোলা থানা আইসি তরুন কুমার রায় সহ বামন গোলা থানার সমস্ত পুলিশ আধিকারিকদের উদ্যোগে সোমবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া হল।
এদিন পরীক্ষা শুরুর প্রাক্কালে এবছর পরীক্ষার্থীদের কলম শুভেচ্ছা, জানালেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়। তার পাশাপাশি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় থেকে আসা পরীক্ষাথিদের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে নজর রেখে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে।পরীক্ষা দিতে এসে কোন সমস্যা হলে তাদের সবরকম সহযোগিতা করার ব্যবস্থা করেছে পুলিশ।
এ বছর বামনগোলা ব্লকের পাকুয়াহাট এএনএম হাই , নালাগোলা হাই স্কুল, বামন গোলা হাই স্কুল, মহেশপুর হাই স্কুল, এই চারটি স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষা চলছে।বামনগোলা ব্লক এলাকায় মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১৯৭৯ জন।
