রামনবমী উপলক্ষ্যে সন্তোষীনগর বিষ্ণু মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। ধর্মীয় আবহে ভক্তি ও উৎসবের মেলবন্ধনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এদিন গৌতম দেব প্রথমে বিষ্ণু মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর আরতি করেন। এরপর শোভাযাত্রায় অংশ নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন গৌতম দেব। সাথে এলাকাবাসী ও পথচারীদের রামনবমীর শুভেচ্ছাও জানান।
শোভাযাত্রায় স্থানীয় মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্ত অংশগ্রহণ করেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
গৌতম দেব জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই সকল উৎসব উদযাপন করা উচিত ও এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে।
