অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। তবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা বাতিল করতে হবে বলে বিক্ষোভ তৈরি হয়। ফলে স্কুলগুলিতে আধা সামরিক বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে।
যার ফলে পঠন পাঠন বন্ধ থাকছে, প্রতিবাদ করছে ডি এস ও। এই সেমিস্টার পদ্ধতি বন্ধ করার জন্য কলকাতা সহ নানান জায়গায় বিক্ষোভ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা বাতিল করার জন্য এর আগেও কলকাতা থেকে বহু মিটিং মিছিল করা হয়েছে।
এছাড়াও এর আগে কলকাতার জেলা ডিআই বা স্কুল পরিদর্শকের অফিস পর্যন্ত মিছিল হয়েছে। যেখানে অফিসের মূল দরজায় টালা বন্ধ করে রাখা হয়েছিল। পাশাপাশি গেটের বাইরে পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল গার্ড রেল। প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছিল৷ চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার করে হবে পরীক্ষা।
