প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ ৩ দফা দাবিতে উত্তরকন্যা অভিযান, ফুলবাড়ির চুনাভাটিতে মিছিল আটকাল পুলিশ। প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার লিংকম্যানরা।
এদিন ফুলবাড়ির চুনাভাটি মোড়ে পৌঁছাতেই বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। ছিল জল কামান ও ব্যারিকেডের পাশাপাশি বর্জ গাড়িও। মিছিল আটকানো হলে রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা ও অটোনোমাস কাউন্সিল গঠনের দাবিও তোলেন তারা।
