শিলিগুড়ির পথে পথে রামনবমীর শোভাযাত্রা

রামনবমী উপলক্ষ্যে শুক্রবার শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠিত হল একাধিক বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মীয় আবেগ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা শহর। এই শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তাঁদের উপস্থিতি শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে।

এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ। ভক্তদের হাতে ছিল রাম পতাকা ও বজরংবলীর পতাকা, মুখে ধ্বনিত হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি। পাশাপাশি, শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রসাদ, পানীয় জল ও ফল বিতরণের ব্যবস্থা করা হয়।

সবমিলিয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবারের রামনবমীর শোভাযাত্রা।