ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র-এর তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকা ঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। এদিন তিনি স্থানীয় কালী মন্দির-এ পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন।
এরপর ঢাক-ঢোল নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চান রঞ্জন শীল শর্মা। প্রচারের সময় এলাকার মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন তিনি। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ীর উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান।
প্রার্থী দাবি করেন, প্রচারে বেরিয়ে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন এবং মানুষ ২৩ তারিখের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত গৌতম দেব যেভাবে উন্নয়নের ধারা বজায় রেখেছিলেন, সেই ধারা পরবর্তীতে থমকে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই আগামী ২৩ তারিখে মানুষ জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত বলেও দাবি করেন রঞ্জন শীল শর্মা। এখন শুধু সময়ের অপেক্ষা।
