ভোটার তালিকা বিতর্কে ক্ষো*ভে ফেটে পড়ল এলাকাবাসী

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধানসভা এলাকার বুদারুগাঁওয়ের ২১৯ নম্বর বুথে ব্যাপকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল এলাকা। নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ স্থানীয়রা।

এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যথাযথ কারণ ছাড়াই তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান ও পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।