আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস। ভালোবাসা, অনুভূতি আর আবেগ প্রকাশের অন্যতম প্রতীক এই গোলাপ। প্রিয় মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে আজ অনেকেই হাতে তুলে নিচ্ছেন লাল, হলুদ কিংবা গোলাপি গোলাপ।
শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতেও সকাল থেকেই দেখা যাচ্ছে ভিড়। কেউ কিনছেন প্রিয় মানুষকে দেওয়ার জন্য, আবার কেউ বন্ধুত্ব বা সম্মান জানাতেও বেছে নিচ্ছেন গোলাপ ফুল। ফুল ব্যবসায়ীদের কথায়, আজকের দিনে গোলাপের চাহিদা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি।
ভালোবাসা প্রকাশের ভাষা অনেক রকম হতে পারে, কিন্তু একটি গোলাপ যেন সেই অনুভূতিকে আরও সুন্দরভাবে তুলে ধরে। তাই আজ গোলাপ দিবসে আপনিও কি আপনার ভালোবাসার মানুষকে গোলাপ দিচ্ছেন।
