সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার লঞ্চ করেছে ‘লিভ ইট লার্জ’ ক্যাম্পেইন

সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার সম্প্রতি তাদের নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন ‘লিভ ইট লার্জ’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনটি মূলত আজকের প্রজন্মের নির্ভীক ও বহির্মুখী মনোভাবকে উদযাপন করে। তাদের ব্র্যান্ডটি ‘জেনারেশন লার্জ’ হিসেবে অভিহিত করেছে। এই ক্যাম্পেইনে বিভিন্ন ক্ষেত্রের ছয়জন আইকনকে একত্রিত করা হয়েছে। তাঁরা হলেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, বাদশাহ, সিদ্ধার্থ মালহোত্রা, নাগা চৈতন্য এবং পায়েল ধারে। প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে রয়্যাল স্ট্যাগ-এর ‘লিভ ইট লার্জ’ দর্শনের সাহসিকতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছেন।

‘ল্যান্ড অফ লার্জ’ নামক পটভূমিতে তৈরি এই ক্যাম্পেইন ফিল্মটি ভারতের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। উত্তর ভারতের আভিজাত্য থেকে শুরু করে দক্ষিণের প্রযুক্তি ও উৎসবের মেলবন্ধন, পূর্বের সংগীত এবং পশ্চিমের প্রাণবন্ততা সবই এতে উঠে এসেছে। ফিল্মটি আধুনিক ভারতের এক নতুন ও সজীব রূপ তুলে ধরে, যা দেশবাসীকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। পার্নোড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার দেবশ্রী দাশগুপ্ত জানান, এই ক্যাম্পেইনটি ব্র্যান্ডকে একটি ক্যাটাগরি লিডার থেকে সাংস্কৃতিক আইকনে পরিণত করবে।

ক্যাম্পেইনে অংশ নেওয়া তারকারাও তাদের ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন। রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ জানিয়েছেন যে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের সেরাটা দেওয়াই হলো ‘লিভ ইট লার্জ’। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও নাগা চৈতন্য ব্র্যান্ডটির সংস্কৃতি এবং প্রগতিশীলতার প্রশংসা করেছেন। অন্যদিকে, র্যা পার বাদশাহ এবং গেমার পায়েল ধারে ইন্ডিভিজুয়ালিটি ও সাহসের সঙ্গে নিজের লক্ষ্য পূরণ করার গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন। টিভি, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়াসহ ৩৬০-ডিগ্রি প্রচারের মাধ্যমে এই বার্তাটি সারা ভারতের যুবসমাজের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।