সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সগর্বে তার নতুন ‘বিবাহ’ কালেকশন লঞ্চ করেছে, যা ভারতের নববধূদের সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্যময় প্রথা এবং বিকশিত রুচির প্রতি শ্রদ্ধা জানায় ও অনায়াসে ঐতিহ্য এবং সমসাময়িক আভিজাত্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
কালেকশনটি সোনা, হীরা, পোলকি, টেম্পল, অ্যান্টিক সহ বিভিন্ন হাতে তৈরি গয়নার একটি বিশাল সম্ভার নিয়ে এসেছে। থাকছে জড়াও, নকশী, মীনাকারি ইত্যাদির মতো কারুকার্য। প্রতিটি ডিজাইন সেনকোর মাস্টার কারিগরদের দ্বারা অত্যন্ত যত্নে তৈরি করা হয়েছে, যাদের অতুলনীয় দক্ষতা ব্র্যান্ডটির ৮৫ বছরের বিশ্বাস, কারিগরি এবং শৈল্পিক উৎকর্ষের ঐতিহ্যকে প্রতিফলিত করে। সেনকোর ডিরেক্টর এবং হেড অফ মার্কেটিং ও ডিজাইন জয়িতা সেন বলেন, “প্রত্যেক কনে এমন গয়নার স্বপ্ন দেখে যা তার হৃদয়, ঐতিহ্য এবং স্বতন্ত্রতাকে প্রতিফলিত করে। সেনকোতে, আমরা তাদের সেই যাত্রার অংশ হতে পেরে সম্মানিত। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিয়ারা আদভানির সঙ্গে এই ক্যাম্পেইনটি চালু করতে পেরে আমরা আনন্দিত।“
এবার সেনকোতে থাকছে সোনার গয়নার মজুরিতে ৩৫% পর্যন্ত ছাড়। হীরার গয়নার ভ্যালুতে ২০% পর্যন্ত ছাড়। পুরোনো সোনা বিনিময়ে ০% কাটছাঁট ও প্রতিটি গয়নার কেনাকাটিতে একটি রূপার মুদ্রা, সোনার মুদ্রা, বা হীরার স্টাড-এর নিশ্চিত উপহার পাওয়া যাবে। এছাড়াও, সাপ্তাহিক লাকি ড্র এবং গ্র্যান্ড বাম্পার ড্র-এর মাধ্যমে পুরস্কার জেতার সুযোগও পাবেন গ্রাহকরা। একাধিক স্তরযুক্ত রাজকীয় নেকলেস হোক বা জমকালো ব্রাইডাল সেট বা মিনিমালিস্টিক হীরার গয়না ও নজরকাড়া কানের দুল সব মিলিয়ে এই কালেকশনটি প্রতিটি কনের আকাঙ্ক্ষা এবং আবেগকে ফুটিয়ে তুলতে প্রস্তুত।
কিয়ারার সঙ্গে নতুন বিয়ের কালেকশন লঞ্চ সেনকো-র
