কয়েক লক্ষ ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেছে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। রাজ্যে এখনও এসআইআর-এর কাজ চলছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা।

কমিশন যে পরিসংখ্যান দিয়েছে তাতে অবৈধ ভোটারের মোট সংখ্যা হচ্ছে ৬ লক্ষ ১৯ হাজার ২২১ জন। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জেলায় অবৈধ ভোটারের সংখ্যা বেশি। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায় অবৈধ ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি।

উত্তর ২৪ পরগনায় অবৈধ ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৮হাজার ৭৪৬ জন আর নদীয়া জেলায় এই সংখ্যাটা এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৯৮ জন। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী বাঁকুড়া জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ১৩০৭ জন, পূর্ব বর্ধমান জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ২১,৭৭৫ জন, বীরভূম জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ২০ হাজার ১৪৯ জন।