বদল হলো বেশ কিছু পদে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে মোট ২২ জন আইপিএস অফিসারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার থেকে শুরু করে রেঞ্জ আইজি, এমনকি কলকাতা পুলিশের শীর্ষ পদেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন ঘটনাপ্রবাহের পর এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চন্দননগর পুলিশ কমিশনার (সিপি) ও বর্ধমান রেঞ্জের আইজি অমিত পি জাভালগিকে বারাসাত রেঞ্জের আইজি পদে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিআইজি ট্র্যাফিক এবং বারাসাত রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।