আসছে একাধিক প্রকল্প

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে চলতি বছরে প্রথম থেকে কেন্দ্রীয় সরকার একাধিক রেল প্রকল্প শুরু করেছে।

আর ভোটের আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীন অসম, পশ্চিমবঙ্গ, বিহারের ৮২ টি স্টেশনে ভারতীয় রেলের অতিরিক্ত কয়েকটি ট্রেন স্টপেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।

সূত্রের খবর, ধেমাজি রেলওয়ে স্টেশনে, ট্রেন নং ২০৫০৫/২০৫০৬ ডিব্রুগড়-নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের স্টপেজ সূচনা করাকে জনগণ একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। একইভাবে, ট্রেন নং ২০৫০৩/২০৫০৪ ডিব্রুগড়-নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসকে শিবসাগর টাউন রেলওয়ে স্টেশনে একটি নতুন স্টপেজ দেওয়া হয়েছে।