রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন সাজে সেজে উঠছে দেশের বিভিন্ন রেলস্টেশন। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি রেলস্টেশন সজ্জিত হয়েছে আধুনিক পরিকাঠামোয়।
অমৃত ভারত প্রকল্পের আওতাতেই নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে এই স্টেশনটি। স্টেশন ভবনকে সম্প্রসারিত করা হয়েছে, তৈরি করা হয়েছে বড় পার্কিংয়ের এলাকা। ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আধুনিক অপেক্ষালয় এবং আরও নানান পরিষেবা উন্নত করা হয়েছে।
সারা দেশের ১৩০০-র ও বেশি স্টেশন আধুনিকীকরণ এবং উচ্চপ্রযুক্তি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে বাংলার ১০১ টি স্টেশনও রয়েছে। জানানো হয়েছে, কলকাতার ব্যস্ততম রেলস্টেশন থেকে জনপ্রিয় তীর্থস্থান, সীমান্তবর্তী শহরের স্টেশনগুলিতেও থাকছে উন্নত প্রযুক্তির পরিকাঠামো। মোট ১০১ টি স্টেশনের উন্নয়নে খরচ হবে ৩৬০০ কোটি টাকা।
