ভোটের আগে জনসংযোগে ময়দানে শংকর ঘোষ

বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ-এর। বুধবার সকালে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে জনসংযোগে যান তিনি।

সেখানে মর্নিং ওয়াকে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের মতামত শোনেন তিনি। পাশাপাশি মাঠে উপস্থিত যুবকদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলায়ও অংশ নেন বিজেপি প্রার্থী।

এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন শংকর ঘোষ।