আজ মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র পার্থী বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায়। ইতিমধ্যেই প্রচারে বেশ গতি এনেছেন শরদিন্দু বাবু।
শরদিন্দুবাবু শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বামেরা এবার তাকেই প্রার্থী করেছে। স্বচ্ছ ভাবমূর্তির শরদিন্দু চক্রবর্তীকে সবাই জয় নামেই ডাকে। এবার শিলিগুড়ি আসনে জয়ের বিষয়ে আশাবাদী জয়।
অশোক ভট্টাচার্য শহরের জন্য কি কি করেছেন সেই সমস্ত বিষয়গুলিকেই প্রচারের হাতিয়ার করেছেন শরদিন্দুবাবু। আজ শিলিগুড়িতে মনোনয়নপত্র জমা দিয়ে জয় চক্রবর্তী বলেন শহরের মানুষ যথেষ্ট তাকে আশীর্বাদ করছেন।
