শ্যাম স্টিলের ‘হোলি কে রং, ম্যাজিক কে সং’

রঙের উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আমেজ ভাগ করে নিতে শ্যাম স্টিল গ্রুপের ম্যাকাও পেন্টস আয়োজন করল এক বিশেষ অনুষ্ঠান “হোলি কে রং, ম্যাজিক কে সং”। কলকাতা, পাটনা, লখনউ, বারাণসী এবং ভুবনেশ্বর এই পাঁচটি প্রধান শহরে ম্যাকাও পেন্টসের এই বর্ণিল উদযাপন এক অনন্য মাত্রা যোগ করেছে। কলকাতার পি.সি. চন্দ্র গার্ডেনে আয়োজিত মূল অনুষ্ঠানে ছিল রঙের খেলা ও বিনোদনের এক চমৎকার মিশেল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি বিশাল ‘বেলুন ওয়াল’ ইনস্টলেশন, যেখানে অংশগ্রহণকারীরা ডার্ট ছুড়ে বেলুন ফাটিয়ে ম্যাকাও পেন্টসের নাম খুঁজে বেড় করেন। এছাড়াও, ম্যাকাও পাখির উজ্জ্বল রঙের অনুপ্রেরণায় তৈরি বিশেষ ‘সেলফি জোন’ গুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আবির মাখা মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ডিজিটাল জগতেও।

শ্যাম স্টিল গ্রুপ ও ম্যাকাও পেন্টসের মার্কেটিং ডিরেক্টর শ্রীমতী মেঘা বেরিওয়ালা গুপ্ত এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “হোলি হলো প্রাণবন্ত এবং একাত্মতার উৎসব, যা আমাদের ব্র্যান্ড ম্যাকাও পেন্টসের মূল বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ‘হোলি কে রং, ম্যাজিক কে সং’ প্রচারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি যাতে তারা আনন্দের সহকারে আমাদের ব্র্যান্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন।”

কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে ছিল বিশালাকার ম্যাকাও পেন্টস বাকেট এবং রেইন ডান্সের ব্যবস্থা, যেখানে বহু সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সার অংশ নেন। অন্যদিকে, পাটনায় ভোজপুরি তারকা খেসারি লাল যাদব ও নীলম গিরির উপস্থিতিতে ‘গরবা হোলি’ এবং ভুবনেশ্বরে ভেষজ আবির দিয়ে উৎসব উদযাপিত হয়। এই বহুমুখী আয়োজনের মাধ্যমে ম্যাকাও পেন্টস পূর্ব ভারতের গ্রাহকদের হৃদয়ে একটি তরুণ ও সংস্কৃতিমনজ্ঞ ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।