গতকাল রাত ৯টা নাগাদ ১০ মিনিটের কালবৈশাখীর তান্ডবে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওর্য়াডের গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।রাত থেকে রাস্তায় থেকে সব ওর্য়াড ঘুরে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দের আস্বস্ত করেন।মঙ্গলবার সকাল হতেই মেয়র গৌতম দেব সব স্থানে আবার গিয়ে গাছ ঠিকঠাক ভাবে সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে কিনা তা দেখতে বেরিয়ে পরেন।
একি সাথে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন পুরনিগম তাদের পাশে রয়েছে।প্রথমে খালপাড়র গান্ধী ময়দানের পাশে থাকা একটি ছোট পানের দোকানের মালিক কৈলাশ রায়ের সঙ্গে কথা বলেন। এরপর।বহু পুরোনো বটগাছ পরে খাল পাড়ার রাস্তা বন্ধ হয়ে যায়।
এর পাশাপাশি ৩১,২৮,২২ নম্বর ওর্য়াডের ক্ষতিগ্রস্ত স্থানে যান। মেয়র গৌতম দেব জানান আপদকালীন পরিস্থিতিতে ঝড় থামার সাথে সাথে সবার খবরাখবর নেবার পর ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আস্বস্ত করেন সব পুরনিগম থেকে ঠিক করে দেবে কোন চিন্তা নেই।
