ভারতের নিজস্ব অটোমোটিভ কোম্পানি ‘সিম্পল এনার্জি’, শিলিগুড়িতে তাদের প্রথম স্টোর উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে নিজেদের উপস্থিতিকে আরও শক্তিশালী করল। ‘সিটিএ কানেক্ট’-এর সঙ্গে অংশীদারিত্বে স্থাপিত এই ২৪০০ বর্গফুটের সিম্পল স্টোরটি একটি ‘3S’ সুবিধা (সেলস, সার্ভিস এবং স্পেয়ারস) হিসেবে কাজ করবে। এর ফলে গ্রাহকরা একই ছাদের নিচে কেনাকাটা এবং বিক্রয়োত্তর পরিষেবার সম্পূর্ণ অভিজ্ঞতা পেয়ে যাবেন। আধুনিক এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজাইনে তৈরি এই স্টোরটি ব্র্যান্ডের এক অনন্য অভিজ্ঞতা দেবে। এখানে সিম্পল এনার্জির বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে রয়েছে সদ্য লঞ্চ হওয়া সিম্পল ওয়ান জেন ২ (৫ কিলোওয়াট) এবং সিম্পল ওয়ানএস জেন ২। সিম্পল ওয়ান জেন ২ (৫ কিলোওয়াট) স্কুটারটি ২৬৫ কিমি (আইডিসি) রেঞ্জ দেয়, অন্যদিকে সিম্পল ওয়ানএস জেন ২ দেয় ১৯১ কিমি (আইডিসি) রেঞ্জ। এছাড়া এই স্টোরে বিভিন্ন ধরণের আনুষঙ্গিক সরঞ্জাম বা অ্যাকসেসরিজও পাওয়া যাচ্ছে।
এই উদ্বোধন প্রসঙ্গে সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা ও সিইও সুহাস রাজকুমার বলেন, “শিলিগুড়িতে আমাদের প্রথম সিম্পল স্টোর চালু করা পূর্ব ভারতে সিম্পল এনার্জির উপস্থিতিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে এই শহরে বৈদ্যুতিক যানবাহনের ব্যবসায় সম্ভাবনা ব্যপক। আমাদের এই থ্রি-এস রিটেইল সেটআপের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে সিম্পল এনার্জির সম্পূর্ণ অভিজ্ঞতা পৌঁছে দিচ্ছি, যেখানে পণ্য দেখা থেকে শুরু করে নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর পরিষেবা, সবই পাওয়া যাবে। শিলিগুড়ির রাইডারদের কাছে আমাদের হাই রেঞ্জের এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্কুটার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এই অঞ্চলে ইলেকট্রিক মোবিলিটির রূপান্তরকে ত্বরান্বিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমানে সিম্পল এনার্জি বেঙ্গালুরু, দিল্লি, পাটনা, ভোপাল, আগ্রা, গোয়া, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, কোচি এবং চেন্নাই সহ অন্যান্য শহর মিলিয়ে মোট ৬৩টি আউটলেট পরিচালনা করছে। কোম্পানিটি দ্রুতগতিতে সমগ্র ভারত জুড়ে তাদের ব্র্যান্ডের সম্প্রসারণ করে চলেছে। আগামী মাসগুলোতে সিম্পল এনার্জি নাগপুর, রাঁচি এবং ভুবনেশ্বর সহ আরও অনেক শহরে তাদের কার্যক্রম প্রসারিত করবে। শিলিগুড়িতে সিম্পল ওয়ান জেন ২ (৫ কিলোওয়াট)-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১,৭৭,৯৯৯ টাকা থেকে এবং ) এবং সিম্পল ওয়ানএস জেন ২-এর এক্স-শোরুম মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। গ্রাহকরা টেস্ট রাইড নিতে, বিভিন্ন অ্যাকসেসরিজ দেখতে বা তাদের স্কুটার বুক করতে স্টোরটিতে ঘুরে যেতে পারেন। টেস্ট রাইড এবং বুকিংয়ের সুবিধা অনলাইনেও (https://www.simpleenergy.in/) পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে সিম্পল এনার্জি স্টোরটির ঠিকানা হলো হোল্ডিং নম্বর:- ১৩৬/২০৮৮/১, গ্রাউন্ড ফ্লোর, সেবক রোড, সিটি স্টাইল-এর বিপরীতে, সেকেন্ড মাইল, শিলিগুড়ি, দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গ, ৭৩৪০০১।
