ক্যারিয়ারকে স্ট্যান্ড আউট করাতে চাইলে ফলো করুন লিঙ্কডইন -এর ৫টি স্কিল স্ট্যাক

প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে অনিশ্চয়তার কারণে অনেক তরুণই চাকরি খোঁজার সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। লিঙ্কডইন জানিয়েছে যে ৩৮% ভারতীয় চাকরিপ্রার্থী দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের জন্য অপ্রস্তুত বোধ করেন। তাই, তাদের কর্মসংস্থানে সাহায্য করতে লিঙ্কডইনের স্কিলস অন দ্য রাইজ ২০২৬, ৫টি কি স্কিল স্ট্যাক চিহ্নিত করেছে, যেগুলি হল: এআই এবং অটোমেশন, ডেটা এবং বিশ্লেষণ, আইটি এবং সাইবার নিরাপত্তা, ব্যবসা এবং বৃদ্ধি, এবং মানুষ এবং নেতৃত্ব। লিঙ্কডইনের তথ্য অনুসারে দেখা গেছে যে, বিশ্বব্যাপী ৪৬% নিয়োগকারী নিয়োগের জন্য দক্ষতার তথ্যের উপরই নির্ভর করেন, যেখানে ৭৪% ভারতীয় নিয়োগকারী যোগ্য প্রতিভা খুঁজে বের করা ক্রমশ কঠিন বলে মনে করে। যদিও, AI টুলস, ডেটা ইন্টারপ্রিটেশন, ডিজিটাল সিস্টেম এবং পরিচালনাগত দক্ষতায় দক্ষ পেশাদারদের চাহিদা ক্রমবর্ধমান। তবুও, প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজনীয় হলেও, সহযোগিতা, স্টেকহোল্ডার ব্যবস্থাপনা এবং প্রকল্প নেতৃত্ব গুরুত্বপূর্ণ স্কিলস হয়ে দাঁড়িয়েছে যা ক্রস-ফাংশনাল, AI-সক্ষম দলগুলির মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের প্রভাব বৃদ্ধি করে।

লিঙ্কডইন ক্যারিয়ার বিশেষজ্ঞ এবং ভারতের সিনিয়র ম্যানেজিং এডিটর নিরজিতা ব্যানার্জি বলেন, “প্রতিযোগিতামূলকতা উন্নত করার জন্যে, তরুণ পেশাদারদের বিচ্ছিন্ন দক্ষতার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে দক্ষতার একটি অনন্য সমন্বয় তৈরি করে সেটার ওপরেই ফোকাস করা প্রয়োজন, যা এই বর্তমান কর্মসংস্থান বাজারে তাদের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে।”

ফলস্বরূপ, পেশাদারদের চাহিদা অনুযায়ী দক্ষতা বিকাশে সাহায্য করতে,  লিঙ্কডইন ৩১শে মার্চ, ২০২৬ পর্যন্ত বিনামূল্যে নির্বাচিত লিঙ্কডইন লার্নিং কোর্স অফার করছে, যার মধ্যে রয়েছে AI এজেন্ট, ডেটা অ্যানালিটিক্স এবং স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছু।