এক বছরের ৫০,০০০টি Škoda Kylaq বিক্রয় করার মাইলস্টোন পূরণ করার আনন্দ উদযাপন করছে

Škoda Auto India, ২০২৫-এ আজ পর্যন্ত সর্বাধিক বিক্রয় রেজিস্টার করা এবং নতুন Kushaq নিয়ে আসার পরে, বিভিন্ন প্রোডাক্টের পোর্টফোলিও বাড়িয়ে তুলে নিজের অগ্রগতির ধারা বজায় রেখেছে। ব্র্যান্ডটি, তার সর্বাধিক বিক্রিত গাড়ি Kylaq-এর ভ্যারিয়েন্টের সংখ্যা বাড়িয়ে তুলে এবং কাস্টমারদের দামের তুলনায় বেশি সুবিধা দিয়ে আরও বেশি পরিমাণে বিভিন্ন ভ্যারিয়েন্ট, বিকল্পের মাধ্যমে ভারতবর্ষের রাস্তায় ইউরোপীয় প্রযুক্তি তুলে ধরা প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলেছে।

ভারতবর্ষে Škoda Auto-এর বিস্তারের ক্ষেত্রে Kylaq একটি দৃঢ় স্তম্ভ হয়ে উঠেছে। Kylaq লঞ্চ হবার পর থেকে ৫০,০০০-টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে যা এই দেশের Škoda Auto India-র ২৫তম বছরের যাত্রায় কোনো এক বছরে সবথেকে বেশি বিক্রয় হওয়ার রেকর্ড গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করেছে। Kylaq-র মধ্যে সুরক্ষা, ড্রাইভিং ডায়নামিক্স, প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের যে মিলবন্ধন ঘটেছে তা কাস্টমারদের প্রত্যাশা ভালোভাবে পূরণ করতে পেরেছে, ফলে এটি সাব-4m SUV সেগমেন্টে অন্যতম প্রতিদ্বন্দ্বী গাড়ি হয়ে উঠেছে।


Kylaq-এর প্রথম বর্ষপূর্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে Škoda Auto India-র ব্র্যান্ড ডাইরেক্টর আশিস গুপ্ত (Ashish Gupta) বলেছেন যে, “Kylaq হলো ভারতীয়দের প্রতি আমাদের দীর্ঘ অঙ্গীকারের দৃঢ় নিদর্শন এবং এর মাধ্যমে আমরা মার্কেটের সর্বাধিক প্রতিযোগী সেগমেন্টে প্রবেশ করার রাস্তা পেয়েছি। ৫০,০০০-টি ইউনিট বিক্রি করার মাইলস্টোন পূরণ করা খুবই বিনয়ের বিষয় এবং এর মাধ্যমে ব্র্যান্ড হিসেবে Škoda-র প্রতি বিশ্বাস বেড়ে যাওয়া প্রতিফলিত হচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাস্টমারদের মতামতের ভিত্তিতে Kylaq-র অধীনে গাড়ির বিকল্প বাড়াচ্ছি, এর পাশাপাশি এই সেগমেন্টের রিয়েল অটোমেটিক ট্রান্সমিশনের ব্যবহার করে Kylaq-কে সর্বাপেক্ষা অ্যাক্সেসযোগ্য গাড়ি করে তুলছি। এই