এলাকার কিছু যুবকের প্রচেষ্টায় সমাজে অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় দিতে গড়ে তুলেছে “বৃদ্ধাশ্রম” নামে একটি আস্তানার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক পেছনে নি রোঙ্গিয়াতে শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগামী ১৩ই জুলাই বৃদ্ধা আশ্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে।
এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন সংস্থার সম্পাদক নব কুমার বসাক সহ অনেমেষ দাস, অলোক দাস, সাবির আলম। নব কুমার বসাক সাংবাদিকদের জানাতে গিয়ে তাদের প্রধান লক্ষ্যে কথা ব্যখ্যা করেন।
সম্পূর্ণ বিনা মূল্যে তারা এই পরিশেবা দিবেন। মোট ৪০ সিটের এই বৃদ্ধা আশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধারা থাকতে পারবেন। আপাতত ৬ জনকে নিয়ে ১৩ তারিখ থেকে যাত্রা শুরু করবেন তারা।
