ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে বেলুড় মঠে। এই উপলক্ষে এদিন ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়।
এরপর দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল-বাদ্য, যন্ত্র সঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।
