মাটিগাড়া পেলকুজোতে উন্মোচিত ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি, উৎসবমুখর এলাকা

শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মহকুমা এলাকার মাটিগাড়া- ১ গ্রাম পঞ্চায়েতের পেলকুজোতে ঠাকুর পঞ্চানন বর্মা-র মূর্তি উন্মোচন।

এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ ও গণ্যমান্য ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন রাজবংশী ভাষায় রামায়ণের রচয়িতা ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ডঃ নগেন্দ্রনাথ রায় সহ মাটিগাড়া-১ গ্রামপঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার।

বক্তারা ঠাকুর পঞ্চানন বর্মার সমাজসংস্কারমূলক অবদান ও রাজবংশী সমাজের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন।

সভাধিপতি অরুন ঘোষ জানান “ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ ও সংগ্রামী চেতনা বর্তমান ও আগামী প্রজন্মকে পথ দেখাবে।”

মূর্তি উন্মোচনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলে।