মালদার হবিবুরের হরিশ্চন্দ্রপুরের ডুবাপাড়া এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এবং ওই ব্যক্তিকে স্থানীয়রা গাছের মধ্যে বেঁধে রাখেন , এরপর এলাকাবাসীরা দ্রুত হবিবপুর থানা পুলিশ-কে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মোঃ মৌমিন নুর হোসেন এবং তিনি বাংলাদেশের কোতওয়ালী থানার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
কী উদ্দেশ্যে তিনি এই এলাকায় এসেছিলেন এবং কেন ঘোরাঘুরি করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে পাশেই ছিল ভারত বাংলাদেশ হরিশ্চন্দ্রপুর BOP ক্যাম্প।
