সুইগি এবং এইচডিএফসি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড

ভারতের অন্যতম জনপ্রিয় অন-ডিম্যান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম সুইগি এবং দেশের অন্যতম বেসরকারি ব্যাংক এইচডিএফসি, তাদের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের পরিসরকে আরও বাড়াতে চলেছে। এই যাত্রায় নতুন সংযোজন হিসেবে এসেছে দুটি নতুন ক্রেডিট কার্ড—‘সুইগি BLCK’ এবং ‘সুইগি Ornge’ এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড। আজকের দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রার কথা মাথায় রেখেই এই কার্ডগুলো তৈরি করা হয়েছে। খাবার ডেলিভারি, কুইক কমার্স, কেনাকাটা কিংবা ভ্রমণের মতো নিত্যপ্রয়োজনীয় খরচে সর্বোচ্চ সুবিধা দেওয়াই এই কার্ডগুলোর মূল লক্ষ্য। নতুন এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা সুইগি-এর প্ল্যাটফর্ম ছাড়াও ক্লিয়ারট্রিপ এবং নায়কা-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে দারুণ সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাকের সুবিধা পাবেন।

সুইগি BLCK কার্ডটি মূলত লাইফস্টাইল সচেতন ইউজারদের কথা ভেবে আনা হয়েছে। এতে সুইগি-তে ১০% ক্যাশব্যাক, বিনোদন ও ভ্রমণ প্ল্যাটফর্মে ৫% পর্যন্ত ক্যাশব্যাক এবং ৩ মাসের সুইগি ওয়ান BLCK মেম্বারশিপ পাওয়া যাবে। অন্যদিকে, যারা নিয়মিত কেনাকাটা করেন, তাদের জন্য সুইগি Ornge কার্ডটি বেশ কার্যকর হবে। এতে সুইগি এবং ভ্রমণ বা ক্যাব বুকিংয়ের মতো কাজে ৫% ক্যাশব্যাক এবং ১২ মাসের সুইগি ওয়ান মেম্বারশিপ পাওয়া যাবে।

সুইগি-এর চিফ গ্রোথ অফিসার ফণী কিষান আদ্দেপল্লী জানান, গ্রাহকদের প্রতিদিনের খরচকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতেই এই নতুন কার্ডগুলো আনা হয়েছে। এইচডিএফসি ব্যাংকের কার্ড সেকশনের হেড বিদ্যা প্রদীপ বলেন, “আমরা গ্রাহকদের আরও ফ্লেক্সিবিলিটি ও বাড়তি সুবিধা দিতে এই দুটি নতুন কার্ড নিয়ে এসেছি। আমাদের আশা এই কার্ডদুটি গ্রাহকদের জীবনযাত্রাকে সহজ করে তুলবে।” আগ্রহী গ্রাহকরা খুব সহজেই সুইগি অ্যাপ বা এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট থেকে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতে গ্রাহকদের এই কার্ড দেওয়া হবে।