01
Sep
সম্প্রতি, আকস্মিক ভাবেই মৃত্যু হয়েছে বিজেপি নেত্রী তথা টেলিভিশন তারকা সোনালি ফোগাটের। যা এখনো পর্যন্ত অনেকেই মেনে নিতে পারেনি। রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন জগৎ একাধিক প্রশ্ন তাঁর মৃত্যুকে ঘিরে। খবর ছড়িয়েছিল যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সোনালি ফোগাটের। কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে অন্য তথ্য। এখন জানা গিয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়নি তাঁর। মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। প্রথম থেকেই খুনের অভিযোগ করে আসছিল সোনালির পরিবার। ইতিমধ্যে একাধিকজন গ্রেফতার হয়েছে এবং সিসিটিভি ফুটেজও সামনে এসেছে একটি। যদিও এতেই সন্তুষ্ট নয় সোনালির পরিবার। তাঁরা সিবিআই তদন্ত চাইছে। সোনালির ১৬ বছরের মেয়ে এই…
