02
Jun
দেশ জুড়ে শোকের ছায়া। চব্বিশ ঘণ্টা পরেও মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তিনি আর নেই। ভারতীয় সংগীত জগতে আরও একটি অভিশপ্ত দিন। মঙ্গলবার রাতে লাইভ পারফরম্যান্স শেষের পরেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে। সোমবার এবং মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে ব্যাক-টু-ব্যাক দুটি লাইভ অনুষ্ঠান ছিল কেকের মঙ্গলবার সেই অনুষ্ঠানে গান গাওয়ার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সংগীতশিল্পী। হোটেলে ফিরে অচৈতন্য হয়ে পড়েন কেকে এবং তাকে সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কেকেকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয় গায়কের এমন অপ্রত্যাশিত মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না ভারতের কোটি কোটি কেকে…
